ডাউনলোডে শত কোটি ছাড়ালো টিকটিক

১৫ এপ্রিল, ২০২০ ১৫:২২  
করোনাভাইরাসের লকডাউন পরিস্থিতিতে সোশ্যাল ও ভিডিও স্ট্রিমিং অ্যাপ হয়ে উঠেছে ঘরবন্দি মানুষের বিনোদনের আশ্রয়। ফলে এই প্রভাব ফুটে উঠেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ব্যবহারেও। গুগলের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ ইনস্টলের সংখ্যা ছাড়িয়েছে ১০০ কোটির মাইলফলক। টিকটকের এমন জনপ্রিয়তা দেখে ইতোমধ্যেই অনুরুপ নতুন সেবা আনার কাথা জানিয়েছে গুগলের ভিডিও স্ট্রিমিং অ্যাপ ইউটিউব। গুগলের নতুন এ সেবার নাম হবে ‘শর্টস’।